নওগাঁ প্রতিনিধি ঃ র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুলইসলাম এর নেতৃত্বে ২৩ জুলাই ২০২২ ইং তারিখ ০১:৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন চেঁচড়া গ্রামস্থ মোঃ মুকুল হোসেন(৪৫), পিতা- মৃত তছলিম উদ্দিন এর বাড়ীতে অভিযান পরিচালনা করে বুপ্রেনরফিন ইঞ্জেকশন- ৩৬২ (তিনশত বাষট্টি) পিস সহ মাদক ব্যবসায়ী মোঃ সাকিল খান(২৪), পিতা-মুকুল হোসেন, মাতা-মোছাঃ গোলাপী বেগম, সাং-চেঁচড়া, থানা- পাঁচচবিবি, জেলা-জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।








