আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে রেল সেবা নিয়ে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধা ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ এর শ্রীমঙ্গল সাধারণ সম্পাদক বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. কুতুব উদ্দিন সোহেল।
সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাকের সাবেক সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ, জেলা খাদ্য অফিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ছিদ্দেকী, সংবাদকর্মী মো: সুমন মিয়া ও নূর মোহাম্মদ সাগর।
সভায় সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আবু সিদ্দেক মুছা’র মৃত্যৃতে শোক প্রকাশ করা হয় এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এছাড়াও সভায় রেল বিষয়ে ঢাকা বিশ^বিদ্যায়ের ছাত্র মহিউদ্দিন রনি’র ৬ দফা আন্দোলণে সমর্থনসহ রেল কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি ও সিলেট বিভাগের রেল যাত্রীদের হয়রানী বন্ধসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়।
এব্যাপারে রেলের নিরাপদ ভ্রমনের জন্য আন্দোলনের বিকল্প নেই বলে সব বক্তরা একমত পোষণ করেন।