আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

গোয়াইনঘাটে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের বিছানাপত্র বিতরণ

★
আবু তালহা তোফায়েল :: সিলেটের গোয়াইনঘাটে পরপর দুটি আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চট্টগ্রামের বহুল প্রশংসিত আর্ত মানবতায় সেবায় নিয়োজিত বেসরকারি সংস্থা “আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের” পক্ষ থেকে বিছানাপত্র বিতরণ করা হয়। 
২৪ জুলাই (রবিবার) সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলা সদরে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারে বিছানাপত্র বিতরণ করেন। 
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের গোয়াইনঘাট প্রতিনিধি লোকমান হাকিম, মুস্তাকিম বিল্লাহ রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী বাহার উদ্দিন, জুবায়ের আল মাহমুদ ও আব্দুল্লাহ বিন দুলাল প্রমুখ। 
উল্লেখ্য যে, প্রতিটি বিছানাপত্র প্যাকেজে ১টা করে পাটি, বিছানার চাদর, মশারী, লুংগী, ২টি করে বালিশ, বালিশের কাবার ও ৫ প্যাকেট স্যানিটারি প্যাড রয়েছে। .