আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আশুলিয়ায় যাত্রী নিয়ে নৌকা ডুবি, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু


সাভার প্রতিনিধিঃ
 আশুলিয়ায় নৌকাযোগে তুরাগ নদী পারাপারের সময় ৩৫ যাত্রীসহ একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোজিনা বেগম (২২) নামের এক অন্ত:সত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 
সোমবার (২৫ জুলাই) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার তৈয়বপুর এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 
এরআগে সকাল ৮ টার দিকে তৈয়বপুরের তুরাগ নদীতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় সবাই  তীরে উঠতে পারলেও নিখোঁজ হন রোজিনা বেগম। 
নিহত রোজিনা বেগম রংপুর জেলার বদরগঞ্জ থানার নয়াপাড়া গ্রামের আশিকুর রহমান স্ত্রী। তিনি আশুলিয়ায় একটি পোশাক কারখানা চাকরি করতেন। 
ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়,  আশুলিয়ার  তৈয়বপুরর তুরাগ নদী পথে নৌকাযোগে জিরাবো যাওয়ার সময় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে নদীর মাঝাখানে হঠাৎ ডুবে যায়। এসময় সবাই তীড়ে সাঁতার দিয়ে উঠতে পারলেও অন্তঃসত্বা রোজিনা বেগম নিখোঁজ হন। পরে  টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন। 
টঙ্গী ফায়ার সার্ভিসের লিডার ইদ্রিস হোসেন  বলেন, তুরাগ নদীতে নৌকা ডুবির খবর পেয়ে ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে। আর কোন নিখোঁজের তথ্য না থাকায় আমরা অভিযান সমাপ্ত করেছি। নৌকায় অতিরিক্ত যাত্রী উঠানোর কারনে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। নদীতে কোন ঢেউ বা স্রোত ছিলো না। নিহতের মরদেহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।