সাভার প্রতিনিধি ঃ
পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বেসরকারি ক্লিনিক মেরী স্টোপস উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। সাভারের বেসরকারি ক্লিনিক গুলোর মধ্যেই বর্তমানে এটিই সেরা স্থানে রয়েছে।
রবিবার (২৪ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা। এর আগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ২০২১-২২ বছরের জন্য শ্রেষ্ঠ নির্বাচিত করে মেরী স্টোপসকে সনদ দেওয়া হয়।
মেরী স্টোপসের সাভার ব্রাঞ্চ ম্যানেজার আবু তৈয়ব মজুমদার বলেন, আমরা পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকি। এরই ধারাবাহিকতায় শিল্পাঞ্চল সাভার, আশুলিয়ার নানা কারখানায় গিয়ে শ্রমিকদের পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে ধারণা দিয়ে থাকি। এছাড়া ইউনিভার্সিটিতে টিকা প্রদান, স্কুল কলেজে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে ক্যাম্পেইন করে তাদের সচেতনসহ চিকিৎসা প্রদান করে থাকি। আমাদের কাজের প্রসংশা হিসাবে আমরা আজ উপজেলার সেরা ক্লিনিক নির্বাচিত হয়েছি। এতে করে আমাদের কাজের গতি আরও বাড়বে। আমরা এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো। “সকলের সুযোগ পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রানবন্ত ভবিষ্যৎ গড়ি” এই শ্লোগানকে ধারণ করে আমরা সেবা দিয়ে থাকি।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা বলেন, আমরাও পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য নিয়ে বিশদভাবে কাজ করি। তবে বেসরকারি ক্লিনিক হিসাবে আমাদের সাথে তাল মিলিয়ে মেরী স্টোপসও সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া আউটডোরেও তারা নানা সেবা দিয়ে যাচ্ছেন। যা সত্যিই প্রসংশার দাবিদার। আমরা বেসরকারি ক্লিনেকের নানা দিক বিশ্লেশন করে মেরী স্টোপসকে সেরা হিসাবে ঘোষণা করেছি। তাদের হাতে সনদ তুলে দিয়েছি। আশা করি এমন সুনাম তারা সর্বদা ধরে রাখার চেষ্টা করবেন। পাশাপাশি অন্য সকল ক্লিনিক মেরী স্টোপসের মত সেবা দিয়ে সেরা তালিকায় আসার চেষ্টা করলে আমরাও খুশি হবো। চিকিৎসার মানও বাড়বে বলে মনে করি।








