আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রাজনগরে কোভিড-১৯ প্রতিরোধে কর্মশালা


মৌলভীবাজার প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এডাবের সহযোগী সংগঠন আব্দা বহুমুখী যুব সংঘের আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপন যোগাযোগ, জন সম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল (২৫ জুলাই) সোমবার সকালে রাজনগর ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজনগর প্রেস ক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ এর সভাপতিত্বে ও আব্দা বহমুখী যুব সংঘের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানের পরিচালনায় কর্মালায়,এডাব জেলা সমন্বয়কারী মেহেদি হাসান সুজন, আইএফসি রোকসানা আক্তার, জাহাঙ্গীর হোসেন, রোজিনা বেগম, তৃঞ্ষা দেব প্রমুখ । কর্মশালায় রাজনগরের ৪০জন ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।