সুলতানা, (বগুড়া) প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহের ৪র্থ দিনে বগুড়ার আদমদীঘি মৎস্যঅধিদপ্তর অভিযান চালিয়ে ১৫০০ মিটার নিষিদ্ধ চায়না ও ভাদাই জাল জব্দ করার পর অগ্নিসংযোগেধ্বংস করা হয়েছে। গত ২৬ জুলাই মঙ্গলবার দুপুরে আদমদীঘির নসরতপুর ইউপির ইরামতি খালেরবড়বরিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের উপস্থিতিতে জালে অগ্নিসংযোগে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল প্রমুখ।#ছবি সহআদমদীঘিতে গাঁজা জাসহ তিন যুবক গ্রেফতাররাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৫০০ গ্রাম গাঁজা জাসহ তিন গাঁজাবিক্রেতা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলার সান্তাহার সান্দিড়াফতেআলী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- জয়পুরহাট সদরেরগোপালপুর ভাদসা এলাকার আতাবুল হোসেনের ছেলে জাহিদ হাসান বিপ্লব (২২), একই এলাকার সালামের ছেলে হাসান (২০) ও ফরিদ হোসেনের ছেলে সৌরভ হোসেন (২২)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, গত সোমবার বিকেল আদমদীঘির সান্দিড়া ফতেআলী বাজারে দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর মাদক বিক্রি করার জন্য নিজ হেফাজতে রেখে উল্লেখিত ব্যক্তিরা অবস্থান করছে। এমন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা জাসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেফতারকরা হয়। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, গতকাল মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতেপ্রেরণ করা হয়েছে।









