আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভোক্তার অভিযোগে শের আলী এন্ড সন্সকে ৩০ হাজার টাকা জরিমানা করল ভোক্তা-অধিকার অধিদপ্তর

প্রেস বিজ্ঞপ্তি”

ভোক্তার অভিযোগে শের আলী এন্ড সন্সকে ৩০ হাজার টাকা জরিমানা করল ভোক্তা-অধিকার অধিদপ্তর

২৬ জুলাই, ২০২২

মো: জাহাঙ্গীর আলম নামে একজন ভুক্তভোগীর লিখিত অভিযোগে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পুরান বাজারে অবস্থিত মেসার্স আলহাজ্ব মো: শের আলী এন্ড সন্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগকারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে মেসার্স আলহাজ্ব মো: শের আলী এন্ড সন্স এর মালিক মো: শাহজাহান মিয়া এবং অভিযোগকারী মো: জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে শুনানীর মাধ্যমে মেসার্স আলহাজ্ব মো: শের আলী এন্ড সন্সকে আজ ২৬.০৭.২০২২ খ্রি: তারিখে এই জরিমানা করা হয়। মো: জাহাঙ্গীর আলমের লিখিত অভিযোগ-পুরান বাজারে অবস্থিত মেসার্স আলহাজ্ব মো: শের আলী এন্ড সন্স থেকে ময়দার বস্তার গাঁয়ের নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে ময়দা ক্রয় করেন। অভিযোগকারী ময়দার বস্তার গাঁয়ে ২,৮৫৪/- মূল্য লেখা থাকলেও  ৩,০৭০/- বস্তা প্রতি ময়দা বিক্রয় করেন। মো: জাহাঙ্গীর আলম, সত্ত্বাধীকারী মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্স, অতিরিক্ত দামে ময়দা ক্রয় করার ফলে তাকে অতিরিক্ত দামে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রয় করতে হয়েছে। যার প্রভাব হোটেল থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের উপর পরে । শুনানীতে মেসার্স আলহাজ্ব মো: শের আলী এন্ড সন্স এর কর্তৃপক্ষ উপস্থিত হয়ে অতিরিক্ত দামে ময়দা কিনার কথা বললেও কোন প্রমান দেখাতে পারেননি -ভবিষ্যতে তাদের দায়বদ্ধতার জায়গায় তারা আরো দায়িত্বশীলতার পরিচয় দিবেন মর্মে শুনানীতে আদেশ প্রদানকারী কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন না করেতে পারায় মেসার্স আলহাজ্ব মো: শের আলী এন্ড সন্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা উক্ত প্রতিষ্টানের মালিক মো: শাহজাহান মিয়া তাৎক্ষণিক পরিশোধ করেন যার ২৫ শতাংশ তথাৎ ৭,৫০০ টাকা অভিযোগকারীকে আইন অনুযায়ী  প্রদান করা হয়।