আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শরীফপুরে বহুল আলোচিত চোরাচালানী ও মাদক ব্যবসায়ী তানু ইয়াবাসহ গ্রেফতার


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের সীমান্তবর্তী কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বহুল আলোচিত মাদক সম্রাট আব্দুল আউয়াল তানু (৩৯) কে ২১৬ পিচ ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করেছে। গোপন সংবাদদের ভিত্তিতে গত ২২ জুলাই শুক্রবার সঞ্জরপুরস্থ চাতলাঘাট বাজারে তানুর নবনির্মিত দোকানের ভেতর থেকে কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ টিম ইয়াবাসহ গ্রেফতার করে। মাদক, চোরাচালান, পুলিশ এসল্ট ও স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধে তানুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২১৬ পিস ইয়াবাসহ তানুকে গ্রেফতার করে। তবে তানুর দোকানে বেশকিছু ইয়াবা থাকলেও পুলিশ যাওয়ার আগেই বাকিগুলো বিক্রি করে ফেলে। চাতলা সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের সঞ্চবপুর গ্রামের জমির আলীর ছেলে আব্দুল আউয়াল তানু দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালন ব্যবসা পরিচালনা করে আসছে। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে সে। স্থানীয়ভাবেও কয়েকটি মামলার আসামী তানু। দীর্ঘ সময় জেলহাজতে থাকাকালীন এলাকার লোকজন স্বস্তিতে ছিলেন। ইতিপূর্বে মাদক ও চোরাচালানী ব্যবসা, সরকারি কাজে বাঁধা দান বিজিবিসহ স্থানীয়ভাবে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে তানুর বিরুদ্ধে থানা ও আদালতে সাতটি মামলা রয়েছে।
কুলাউড়া থানার এসআই মো. শাহ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার অভিযান চালিয়ে ইয়াবাসহ আব্দুল আউয়াল তানুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, তার দোকানে বেশকিছু ইয়াবা থাকলেও আমাদের অভিযানের পূর্বে বাকিগুলো বিক্রি করে ফেলে। পরে তার দোকান থেকে ২১৬ পিচসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক, চোরাচালানসহ নানা অপরাধে তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে তিনি জানান।