আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ছত্রিলীগসহ প্রভাবশালী কেউই আইনের উর্ধ্বে নয়: শ্রীমঙ্গলে স্বরাষ্ট্রমন্ত্রী


মৌলভীবাজার প্রতিনিধি ॥ বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানী ও খুন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ প্রভাবশালী যে ই হোক, যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে এবং শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে। সে হউক শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগ বা অন্যকোনো জনপ্রতিনিধি বা প্রভাবশঅলী কেউই আইনের উর্ধ্বে নয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে১২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ অলিলা অপালওয়্যার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন এই ফ্যাক্টরী চালু হলে অন্তত ১২শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পরে তিনি পুলিশ লাইনে মহিলা ব্যারাক উদ্ভোধন করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন,ঢাকা রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মুহম্মদ হাবিবুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া। অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, সিলেট ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ রৌশনুজ্জামান সিদ্দিকীসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অলিলা গ্যাস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর প্রাঙ্গণে অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ এর সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি সংযুক্ত ১টি।