আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহার বশিপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় এক গৃহবধূর মৃত্যু

রাবেয়া সুলতানা ,  (বগুড়া) প্রতিনিধি: গভীর রাতে বশিপুর গ্রামে আজাদুল ইসলামের টিনসেডের বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাতেই নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গ্রামবাসির সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনলেও অগ্নিকান্ডে শয়ন ঘরে ঘুমন্ত অবস্থায় গৃহবধু শামিমা বেগম পুড়ে নিহত হয়। এতে ওই বাড়ির প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়। ঘটনায় পর থেকে নিহতের স্বামী আজাদুল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি। নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম জানান, মশা মারা কয়েলের আগুন থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। এ বিষয়ে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছেছবিসহআদমদীঘিতে নারীর লাশ উদ্ধাররাবেয়া সুলতানা , আদমদিঘী ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মর্জিনা বেগম (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় আদমদীঘি উপজেলার মুরইল ভাঙ্গা বিজ্রের পাশে কোচপুকুরিয়া নামক স্থান থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত মর্জিনা বেগম শাওইল গ্রামের আবুল কাশেম নামের এক প্রতিবন্দীর তালাক প্রাপ্তা স্ত্রী ও তিন সন্তানের জননী। পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘির শাওইল গ্রামের আবুল কাশেমের তালাক দেয়া স্ত্রী মর্জিনা বেগম প্রায় ৪ বছর যাবত দুপচাঁচিয়া উপজেলা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেআসছিল। সে মাঝে মধ্যে আদমদীঘি উপজেলা এলাকায় ঘোরাফেরা করতো। গত ২৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১০ টায় জনৈক কৃষক মুরইল বিজ্রের পাশে কোচপুকুরিয়া নামক স্থানেএকটি জমিতে গলায় ওড়নার পেঁচানো একটি মরদেহ দেখতে পেয়ে হৈচৈ করে। বেলা ১১ টায় আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজহাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত রহস্য পাওয়া যাবে।