আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

হ্যামট্রামিক সিটির কনান্ট রোডে ৩দিন ব্যাপী পথমেলা ও সংগীতানুষ্ঠান; মেলার প্রধান সমন্বয়কারী নাজেল হুদা

★ 
শফিক রহমান :: মিশিগানের হ্যামট্রামিক সিটির কনান্ট রোডে ২৯, ৩০ ও ৩১ জুলাই তিনদিন ব্যাপী পথমেলা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার আয়োজক ও প্রধান সমন্বয়কারী ও কমিউনিটি একটিভিস্ট নাজেল হুদার সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, বিশেষত প্রতি বছরের ন্যায় এখানকার বাংলাদেশী কমিউনিটির চিত্র বিনোদনের জন্য গত ২০ বছর ধরে হ্যামট্রামিক সিটির কনান্ট রোডে এই পথমেলার আয়োজনের মাধ্যমেই বাঙ্গালিদের ইতিহাস কৃষ্টিকালচারকে এখানকার বেড়ে ওঠা শিশু-কিশোর, যুবক-যুবতীসহ সকলের মাঝে ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। সেই সাথে মেলার আকর্ষণ বাড়াতে বিভিন্ন ধরনের স্টল ও মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান, বাউল শিল্পী কালা মিয়া ও ফোক গানের কণ্ঠ শিল্পী লাবনী ও স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করবেন। সকলের সরব উপস্থিতি মেলার আয়োজনকে সফল ও সুন্দর হবে বলে আমি আশাবাদী। 
সেই সাথে তিনি সকলের উপস্থিতিও কামনা করেছেন ও সহযোগিতায় রয়েছেন হ্যামট্রামিক ডাইভার সিটি। ও এক্টিভিস্ট হিসেবে আছেন  কামরুল হুদা রাসেল ও শাহাদাত হোসেন মিন্টু।  রাফেল ড্র-তে শোভন পোন্নি ও পারভেজ আহমেদ। 
অর্থ সংগ্রহে আফাজ উদদীন, সায়েল হুদা, মঞ্জুরুল করিম তুহিন, সাবুল মিয়া ও রেবেকা ইসলাম। 
সার্বিক সহযোগিতায় হারুন মিয়া, মাহফুজ চৌধুরী, আবু জুবের, আফজালুর রহমান, অপরেশ বড়ুয়া ও মাহবুব রাব্বি খান। 
মিডিয়া ও গণযোগাযোগের দায়িত্বে কামরুজ্জামান হেলাল, রফিকুল ইসলাম তুহিন, চন্নয় আ্যাচার্য, তারেক মিয়া ও অমি হুদা। 
এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সকল সংগীত প্রেমীদের বিশেষভাবে আমন্ত্রিত জানিয়েছেন আয়োজক কমিটির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।