মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু স্মরণে স্বেচ্ছাসেবকদল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল ৩০ জুলাই শনিবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ আব্দুল মুকিত, জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া,জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোনায়েম কবির,সাবেক ছাত্রনেতা এম এ নিশাদ,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি আহমেদ আহাদ, সহ সভাপতি আবু বক্কর তালুকদার, সহ সভাপতি শহিদ আহমেদ,সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান,যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান,সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মামুনুর রশিদ, সাইফুল ইসলাম সুহেল, লিটু আহমেদ প্রমুখ।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডন্ট জিয়াউর রহমান, কেন্দ্রীয় সভাপতি(সাবেক)শফিউল বারী বাবু’র রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা এবং দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন মাওলানা এহসানুল হক ।






