আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সমকালে সংবাদ প্রকাশের পর কমলগঞ্জে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের বাস আবার চালু করা হয়েছে


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশের পর কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের বাস আবার চালু করা হয়েছে। মঙ্গলবার (০২ আগস্ট) সকাল থেকে বাসটি চালু করা হয়েছে। বাস চালু হওয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কলেজে শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। সম্প্রতি দৈনিক সমকালসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের বাসটি বন্ধ হওয়ার খবর প্রকাশ পাওয়ার পর কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাসটি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাসটি চালু করার সময় চালক, হেলপার ও জ্বালানি তেলের জন্য দুই বছরের বরাদ্দ দেওয়া হয়েছিল। এরপর করোনার কারণে বাসটি বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবারো পুণরায় বাস সার্ভিস চালু করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বাসটি চালু হওয়ার সত্যতা নিশ্চিত করেন।