আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে বিদ্যালয়ে প্রবেশ করে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বখাটে যুবক গ্রেফতার


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের দয়াময় সিংহ উচ্চাবদ্যালয়ের ২য় তলায় উঠে শ্রেণি কক্ষের সামনে ১০ম শ্রেণির মণিপুরি মুসলিম এক ছাত্রীর হাতে ধরে টানা হেছড়া করে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ছাত্রীর করা মামলায় মঙ্গলবার রাতে কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রাম থেকে অভিযুক্ত বখাটে যুবক নাজিম মিয়াকে (১৯) পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার (২ আগস্ট) বেলা দেড়টায় উপজেলার দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। আটক নাজিম মিয়াকে বুধবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
লাঞ্চিত ছাত্রী উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর গ্রামের আব্দুস শহীদের মেয়ে। গ্রেফতার হওয়া বখাটে নাজিম মিয়া উত্তর তিলকপুর গ্রামের তালেব মিয়ার ছেলে।
কমলগঞ্জ থানায় করা ছাত্রীর অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়ার সময় বখাটে নাজিম মিয়া তাকে নানাভাবে উত্যক্ত করত। এছাড়াও তাকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসতো। গত মঙ্গলবার বেলা দেড়টায় টিফিনের বিরতির সময় সে(নাজিম মিয়া) বিদ্যালয় ভবনের দোতলায় উঠে শ্রেণি কক্ষের সামনে এসে ছাত্রীর হাতে ধরে টানা হেছড়া করে। এক পর্যায়ে তার শ্লীলতাহানির চেষ্টা করলে ছাত্রী চিৎকার করলে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে আসলে বখাটে যুবক পালিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে ঘটনাটি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তার নির্দেশে সন্ধ্যার পর পুলিশ উত্তর তিলকপুর গ্রাম থেকে অভিযুক্ত বখাটে যুবক নাজিমকে আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। রাতে লাঞ্চিত ছাত্রী তার পরিবার সদস্যদের সাথে নিয়ে কমলগঞ্জ থানায় উপস্থিত হয়ে আটক বখাটে যুবকের ওপর লিখিত অভিযোগ করে। পরে পুলিশ এ অভিযোগে গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে মৌলভীবাজার আদালতের মাদ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বখাটে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।