আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে লাঘাটা ছড়া থেকে বৃদ্ধার লাশ উদ্ধার


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের লাঘাটা ছড়া থেকে আব্দুল মন্নান (৬৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর এলাকার লাঘাটা ছড়া থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মন্নান একই এলাকার মকবুল মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আব্দুল মন্নান মঙ্গলবার রাতে বাড়ির পাশে লাঘাটা ছড়ায় বরশি দিয়ে মাছ শিকার করতে যান। সকালে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজাখুঁজি করে লাঘাটা ছড়ায় কাঁদার মধ্যে তাঁর লাশ দেখতে পান। ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়িকে খবর দিলে তারা দ্রুত এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
নিহত আব্দুল মন্নানের ছেলে তালেব মিয়া বলেন, আমার বাবা প্রায় সময় রাতে লাঘাটা ছড়ায় বরশি দিয়ে মাছ শিকার করতেন। আমরা ধারণা করছি গতকাল রাতে মাছ শিকার করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান গাজী আব্দুল মন্নান এর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাভাবিক মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।