জালালুর রহমান,স্টাফ রিপোর্টার:: মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন মামলায় গ্রেফতার পরোয়ানাভূক্ত পাঁচ আসামীকে আটক করেছে পুলিশ। (২/আগস্ট/২০২২ ইং) মঙ্গলবার রাতে জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ একদল পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জুড়ী থানার মামলা নং ০২ (২/আগস্ট/২২ ইং) আসামী মোঃ আনোয়ার হোসেন পিতা মৃত এরশাদ আলী গ্রাম জাঙ্গিরাই। জিআর মামলা নং ১০৫/১৮ (জুড়ী) আসামী শাহীন আহমেদ পিতা নিজাম উদ্দিন গ্রাম বাছিরপুর,জিআর মামলা নং ১২৩/২১ (জুড়ী) আসামী মাহতাব উদ্দিন পিতা মৃত ইসলাম উদ্দিন গ্রাম উত্তর কুচাইতল। সিআর মামলা নং ৯৫/২২ (জুড়ী) আসামী মোঃ আব্দুস সালাম পিতা মোঃ আঃ খালিক গ্রাম কোনাগাও,সিআর মামলা নং ৮৪/২১ (জুড়ী) আসামী আসুক মিয়া পিতা লাল মিয়া গ্রাম শাহপুর। সর্ব থানা জুড়ী, মৌলভীবাজার। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করেন।









