গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপমহাপরিদর্শকের কার্যালয় শ্রীমঙ্গল, মৌলভীবাজারের সাথে জেলা সাংবাদিক ফোরাম ও নাসিব উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার ৩ আগস্ট সকাল ১০ ঘটিকায় ঐ অধিদপ্তরের সহকারি পরিচালক এস,এম,শাহজাদ কবিরের সভাপতিত্বে, ডি,আই,এফ,ই, মাহবুবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরাম ও নাসিবের সভাপতি বকসি ইকবাল আহমদ, কলকারখানা অধিদপ্তর শ্রীমঙ্গলের কর্মকর্তা মোঃ জুবায়ের হোসাইন, মোঃ মতিউর রহমান, জেলা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুরুদ আহমেদ, দপ্তর সম্পাদক সেকুল ইসলাম তালুকদার, এন টিভি লন্ডন প্রতিনিধিঃপিন্টু দেবনাথ, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধিঃ সাইফুল ইসলাম, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ হেলাল আহমদ, সাংবাদিক মামুনুর রশিদ চৌধুরী মচু, সোনালী কন্ঠ পত্রিকার সম্পাদক মেরাজ আলী, সমাজকর্মী
ও সাংবাদিক চৌধুরী মোহাম্মদ মেরাজ, সাংবাদিক রবিন আহমদ, নাসিব সদস্য মিতালী দাশ, রিনা সরকার প্রমুখ। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও নাগরিক অধিকার নিয়ে শ্রম আইন ও শ্রমিক কল্যাণ আইন অবহিত করা হয়।









