গ্রেফতার(বগুড়), প্রতিনিধি ঃ বগুড়ায় হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকাল ৬ টার দিকে বগুড়া সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৯৪ গ্রাম হেরোইন, ৯৭ পিস ইয়াবা, মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করে র্যাব। গ্রেফতার হওয়া ওই তিনজন হলো- বগুড়া সদরের চকসূত্রাপুর কসাইপাড়ার মৃত মতি মন্ডলের ছেলে নওশাদ আলী (৩২), রাজশাহীর গোদাগাড়ির আরশাদ আলীর ছেলে শাহীন আলী এবং একই এলাকার সাজেমান আলীর ছেলে রাজু আলী। বুধবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে বগুড়া সদরের বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই তিন ব্যক্তিকে ২৯৪ গ্রাম হেরোইন ও ৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মো. তৌহিদুল মবিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন-ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে সদর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।









