আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জুড়ীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভূক্ত ৫ আসামী আটক

জালালুর রহমান,স্টাফ রিপোর্টার:: মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন  মামলায় গ্রেফতার পরোয়ানাভূক্ত পাঁচ  আসামীকে আটক করেছে পুলিশ। (২/আগস্ট/২০২২ ইং) মঙ্গলবার রাতে জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে  সঙ্গীয় অফিসার ফোর্সসহ একদল পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জুড়ী থানার মামলা নং ০২ (২/আগস্ট/২২ ইং) আসামী মোঃ আনোয়ার হোসেন পিতা মৃত এরশাদ আলী গ্রাম জাঙ্গিরাই। জিআর মামলা নং ১০৫/১৮ (জুড়ী) আসামী শাহীন আহমেদ পিতা নিজাম উদ্দিন গ্রাম বাছিরপুর,জিআর মামলা নং ১২৩/২১ (জুড়ী) আসামী মাহতাব উদ্দিন পিতা মৃত ইসলাম উদ্দিন গ্রাম উত্তর কুচাইতল। সিআর মামলা নং ৯৫/২২ (জুড়ী) আসামী মোঃ আব্দুস সালাম পিতা মোঃ আঃ খালিক গ্রাম কোনাগাও,সিআর মামলা নং ৮৪/২১ (জুড়ী)  আসামী আসুক মিয়া পিতা লাল মিয়া গ্রাম শাহপুর। সর্ব থানা জুড়ী, মৌলভীবাজার। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী  সত্যতা নিশ্চিত করেন।