আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আঞ্জুমানে হেফাজতে ইসলাম গোয়াইনঘাটের সাধারণ সভা

★
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
০৪ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে গোয়াইনঘাট সদরে হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা মিলনায়তনে সংগঠনের সভাপতি মুফতী আমিনুর রশিদ গোয়াইনঘাটীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাকির হুসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আঞ্জুমানে হেফাজতে ইসলামের সভাপতি শায়খুল হাদীস আব্দুল কাদির বাগেরখালি। 
তিনি বলেন, আত্মশুদ্ধির সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গত ৭৭ বছর থেকে মানুষের ঈমান-আখলাক ও আত্মশুদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। পাশাপাশি খেদমতে খালক হিসেবে অতুলনীয় অবদান রাখতে সক্ষম হয়েছে অরাজনৈতিক এই সংগঠনটি।  
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ সাইফুর রহমান, মাওলানা আব্দুল মতিন, মাওলানা ফরিদ উদ্দিন কয়েছ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা রফিক মহল্লি, খলিলুর রহমান, রফিক আহমদ, আবুল হাসানাত, মুফতি আমির উদ্দিন, শিহাব উদ্দিন, মোহাম্মদ আলী, সাংবাদিক আবু তালহা তোফায়েল প্রমুখ।