আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেট বাইকিং কমিউনিটির উদ্যোগে শ্রীমঙ্গলের পর্যটন স্পর্টগুলোতে বাইক রাইড এহসান বিন মুজাহির

:পর্যটন শিল্পকে বাঁচাতে সিলেট বাইকিং কমিউনিটির উদ্যোগে ঢাকা, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ সুনামগঞ্জ জেলার ৭৮ জন বাইকার শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন স্পর্টগুলোতে বাইক রাইড করেছেন। বিকেল আড়াইটা থেকে বাইকাররা শ্রীমঙ্গল,  কালিঘাট, রাজঘাট ও সিন্দুরখান ইউনিয়নের বিভিন্ন প্রাকৃতিক স্পর্টগুলোতে রাইড করেছেন।
সিলেট বাইকিং কমিউনিটির উপদেষ্টা মোঃ সোলাইমান পাটোয়ারী জানান, সিলেটের বাইকারদের মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিসহ যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং ঝিমিয়ে পড়া পর্যটন শিল্পকে পুনরায় চাঙ্গা করতে তাদের এই ব্যতিক্রম আয়োজন। এ সময় তারা জনসাধারণকে সেফটি মেনে বাইক রাইড, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও যুব সমাজকে ভ্রমণে উৎসাহিত করার প্রয়াস হিসেবে বিভিন্ন স্পর্টে দাড়িয়ে স্থানীয়দের উদ্দেশ্যে কথা বলেন।
সিলেট বাইকিং কমিউনিটির প্রধান সমন্বয়ক শাহিদ জামান জানান, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা একটি পর্যটন এলাকা। এবারের বন্যার কারনে ওইসব এলাকার প্রতি পর্যটকদের মননে বন্যার প্রার্দুভাবের বিষটি বিদ্যমান। এর অবসান করে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে মুলত এ রাইড। তিনি জানান, তাদের এই বাইকিং কমিউনিটির মাধ্যমে সারা দেশের বাইকাররা সিলেটের বন্যা পরিস্থিতিতে প্রায় ১ কোটি টাকার ত্রান সামগ্রি বিতরণ করেছেন