আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় পেট্রোল পাম্পে অভিযান

শিমুল  হাসান, নওগাঁ প্রতিনিধি ঃনওগাঁর নিয়ামতপুরে পেট্রোল, অকটেন ও ডিজেল মাপে কম দেওয়ায় এক ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর। এছাড়াও পূর্বের কেনা সার নতুন মূল্যে বিক্রির দায়ে আরও এক সারের সাব-ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (৭ আগস্ট) দুপুরে উপজেলার বাদমালঞ্চি ও গাবতলী বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, উপজেলার বাদমালঞ্চি এলাকায় অবস্থিত সোনার ফিলিং স্টেশন ও গাবতলী বাজারে অবস্থিত সারের সাব-ডিলার মেসার্স বাবু অ্যান্ড ব্রাদার্স। অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদফতর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন। অভিযান শেষে শামীম হোসেন ঢাকা মেইলকে বলেন, রোববার (আজ) দুপুরে উপজেলার বাদমালঞ্চি এলাকায় অভিযান চালানো হয়। এসময় পেট্রোল প্রতি ৫ লিটারে ২১০ মিলি কম, অকটেন ও ডিজেল প্রতি ৫ লিটারে ১৮০ মিলি কম দেওয়ায় সোনার ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী আমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলার গাবতলী বাজারে অভিযান চালিয়ে পূর্বের কেনা (৮০০ টাকা বস্তা) ইউরিয়া সার নতুন মূল্যে (১১শ টাকা বস্তা) বিক্রির অপরাধে সারের সাব-ডিলার মেসার্স বাবু অ্যান্ড ব্রাদার্সের সত্ত্বাধিকারী আসাদুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নিয়ামতপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল্লাহ আল মামুন এবং নিয়ামতপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।