আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যালোমনাই এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন ★


“সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে এগিয়ে নিতে চাই।”

শফিক রহমান :: গত ৩১ জুলাই (রোববার) ওয়ারেন সিটির হলমিচ পার্কে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় এ্যালোমনাই এসোসিয়েশন অব মিশিগানের ২য় বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। আয়োজকবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ ও সুধীবৃন্দ সহ সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশী ও আমেরিকান জাতীয় সংগীত পরিবেশিত হয়। 
তারা এই মিলনমেলা ও আড্ডায় একে অপরের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি বিগত দিনের স্মৃতিচারণ করেন। এবং তাদের এই ভালোবাসা ও মমতাময়ী বন্ধন চিরদিন অটুট থাকুক এই কামনাও করেন। 
বনভোজন উপকমিটির চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকার আমিনুর রশিদ কাপ্তান বনভোজনের শুভ উদ্বোধন করেন। তার সাথে ছিলেন সদস্য সচিব প্রদুৎ চন্দ ও কমিউনিটির বিশিষ্ট মুরব্বি  শাহ খালিশ মিনার। 
দিনব্যাপী আয়োজন মালার মধ্যে ছিল বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগীতা, সংগীতানুষ্ঠান ও মধ্যাহ্নভোজ এবং সমাপনীতে পুরস্কার বিতরণ। 
এসোসিয়েশন সভাপতি সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ-এর সভাপতি  সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন রানা, উপদেষ্টা কর্নেল অব এসএম হাসান ইকবাল, বোর্ড অব এডুকেশন এটলার্জ মেম্বার অলিউর রহমান, কবি মিলটন বড়ুয়া, সহ-সভাপতি কাজী এবাদ, জাভেদ চৌধুরী, জয়ন্ত দেব অনুপ, আতিকুর রহমান ভুইয়া, মোতাকাব্বির শাহিন, হ্যামট্রামিক সিটির  কাউন্সিল ম্যান কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, কোষাধ্যক্ষ আফতাব হোসেন, সাবেক  ব্যাংকার সালাহ উদ্দিন মুরাদ,  অধ্যাপক আমিনুল হক ও  রিয়েলেটর ইকবাল আহমদ।
বক্তব্যে তারা সকলের সম্মিলিত প্রচেষ্টায়  এসোসিয়েশনের কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে অনুরোধ জানান এবং বলেন, বিগত প্রকৃতিক দুর্যোগে বানভাসি মানুষের সেবায় আমরা সহযোগীতার হাত বাড়িয়েছিলাম। এই ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের  অগ্রযাত্রা আরও এগিয়ে যাক আমরা এই আশাবাদী। সেইসাথে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান। 
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতীসহ সবাইকে দেশের  ইতিহাস ঐতিহ্য, কৃষ্টি কালচার সম্পর্কে জানাতে হবে ও তারা যেন ভালোভাবে লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে  দেশে ও প্রবাসে সুনাম ছড়িয়ে দিতে পারে, সে ক্ষেত্রে সবাইকে তদারকি রাখতে ও সহযোগিতা  করতেও সবাইকে অনুরোধ জানান। 
এসোসিয়েশনের সভাপতি  সৈয়দ মঈন দিপু বলেন, সকলের সরব ও প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠান সফল, সুন্দর ও সার্থক হয়েছে তাই সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং তিনি বলেন, আগামীতে  বিভিন্ন জাতীয় দিবস উদযাপনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কার্যক্রম অবাহত থাকবে। তাই তিনি সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেছেন।  
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। এবং সমাপনীতে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।এতে  মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যাবসায়ী ও সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।