আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রাজনগরে যুক্তরাষ্ট্রের কাউন্সিলম্যানকে উপজেলা চেয়ারম্যানের সংবর্ধনা

কে এম সাইদুল ইসলাম রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগরে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রোসপেক্ট পার্কসিটি’র কাউন্সিলম্যান মোহাম্মদ আবুল হোসেন সুরমানকে উপজেলা চেয়ারম্যান শাহাজাহান খান সংবর্ধনা প্রদান করেছেন। ৭ আগস্ট রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী সভাপতিত্বে এ অনুষ্টান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল। টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যাক্তি নিউজার্সি অঙ্গরাজ্যের প্রোসপেক্ট পার্কসিটি’র বোর্ড অব
এডুকেশনের চারবারের কমিশনার ও দুইবারের কাউন্সিলম্যান মোহাম্মদ আবুল হোসেন সুরমান, উপজেলা নির্বাহী কমিশনার ভূমি বাবুল সুত্র ধর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আফজালুর রহমান চৌধুরী, মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, রাজনগর থানা অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়, উপজেল প্রাথমিক শিক্ষা কর্মকরতা ( চলতি দায়িত্ব) শরীফ মোহাম্মদ নেয়ামত উল্লাহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফজলে রাব্বি , মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, পাঁচগাও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, রাজনগর সরকারি কলেজের রাষ্ট্র বিঞ্জান বিভাগের বিভাগীয় প্রধান শাহানারা রুবি, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, যুবলীগ সভাপতি ময়নুল ইসলাম খান, রাজানগর প্রেসক্লাবের সহসভাপতি শংকর দুলাল দেব, সাহেদুজ্জামান আনসারী মনাই, জাহাঙ্গীর আহমেদ মুহিত, এনামুল হক লুৎ ফুর রহমান লেবু চৌধুরী বিজয় কৃঞ্চ দাস ও সাংবাদিক আহমেদউর রহমান ইমরান প্রমুখ।