আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

পূর্ব বিরোধের জের পুকুরে বিষ ঢেলে ২ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ


কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ ঢেলে ২ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত ৪ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে বিষ ঢেলে দিলে পুকুরে মাছ ভেসে উঠে। এ ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের মৃন্ময় গোস্বামী একই এলাকার ৫ জনকে অভিযুক্ত করে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের মৃন্ময় গোস্বামীর পুকুরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিষ ঢেলে দেয়ার পর বির্র্ভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠে। পরদিন শুক্রবার সকালে মাছ মরে পুকুরে ভেসে উঠতে দেখে মৃন্ময় গোস্বামী স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যানসহ এলাকাবাসীকে অবহিত করেন। মৃন্ময় গোস্বামী বলেন, জমিজমার বিরোধ নিয়ে আমার প্রতিপক্ষ মিলন গোস্বামী, বিশ^জিত গোস্বামী, কৃপাময় গোস্বামী, মিহির গোস্বামী ও জয়ন্ত গোস্বামী পূর্ব থেকেই আমাকে মারধোরসহ নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন। পরিকল্পিত ও একইভাবে বিবাদীগণ আমার পুকুরে বিষ ঢেলে ২ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। এ ঘটনায় ৫ জনকে আসামী করে গত শুক্রবার কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
তবে অভিযোগ বিষয়ে মিলন গোস্বামীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, জমিজমা নিয়ে মৃন্ময় গোস্বামীর সাথে মামলা চলমান রয়েছে। পুকুরে বিষে মাছ মারা যাওয়ার ঘটনা আমাদের জানা নেই। এটি সাজানো ঘটনা।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই শাহ আলম বলেন, এ ধরণের একটি অভিযোগের কথা শুনেছি। তবে আমি ঢাকা থেকে আসার পর তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।