আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মনু-দলই ভ্যালী কার্যকরী পরিষদ কমলগঞ্জে শ্রমচুক্তি বিলম্বিত হবার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন রেজি. নং বি-৭৭ এর অন্তর্ভুক্ত মনু-দলই ভ্যালী কার্যকরী পরিষদ কর্তৃক বিসিএস ও বিসিএস ইউ এর মধ্যকার ২০২১-২০২২ খ্রি: দ্বিপাক্ষীক শ্রমচুক্তি বিলম্বিত হবার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন মনু-দলই ভ্যালী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
মনু ধলাই ভ্যালির কার্যকারী পরিষদের সভাপতি ধনা বাউরী সভাপতিত্ব ও সাধারন সম্পাদক নির্মল দাস পাইনকা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী উপদেষ্টা ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরি।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) পরেশ কালেন্দী, মনু ধলাই বেলির সহ-সভাপতি গায়ত্রী রাজভর,পাত্রখলা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শিপন চক্রবর্তী প্রমূখ।
বক্তরা জানান, মুজুরী বোর্ডের কাছে তাদের প্রস্তাব হলো দৈনিক মুজুরী ৩০০টাকা নুন্যতম করতে হবে আর মুজুরী বোর্ডের যে ১২০টাকা করে যে চুরান্ত করেছে বা গেজেটের অপেক্ষায় সেটার নিন্দা জানান। প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার নিজ নিজ বাগানে পঞ্চায়েত কমিটির সভাপতির নেতৃত্বে দ্বিপাক্ষীক শ্রমচুক্তি বিলম্বিত হবার প্রতিবাদে প্রতিবাদ সভা করবে। যদি প্রতিবাদ সভা কোন সমাধান না আসে তাহলে পরবর্তীতে সারাদেশে চা শ্রমিকরা কটুর আন্দোলনের ডাক দিবেন বলে চা শ্রমিক নেতারা জানান তারা।