আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

পেট্রাল পাম্পে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান এবং অনিয়মের দায়ে জরিমানা

       “প্রেস বিজ্ঞপ্তি”

                     পেট্রাল পাম্পে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান এবং অনিয়মের দায়ে জরিমানা

০৮ আগস্ট ২০২২ খ্রি.

     জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ সোমবার (০৮ আগস্ট ২০২২) মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার, উছলাপাড়াসহ বিভিন্ন জায়গায় ফিলিং ষ্টেশনে অভিযান পরিচালিত হয়। ফিলিং ষ্টেশনগুলো প্রতিশ্রুতি অনুযায়ী তেল না দেওয়া, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে তেল কম দেয়, এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক আজকের অভিযান পরিচালিত হয়। উক্ত তদারকি অভিযানে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা, প্রতিশ্রুতি অনুসারে তেল বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উছলাপাড়াতে অবস্থিত মেসার্স হাজী মো: ফরমুজ আলী ফিলিং ষ্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

          জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকের অভিযানে ফিলিং ষ্টেশনগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী এবং সঠিক পরিমাপে পেট্রাল, অকটেন, ডিজেল বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়। আজকের অভিযানে ১ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।