কমলগঞ্জ দেওরাছড়া চা বাগানে, চা শ্রমিকদের ৩য় দিনে আজ ১১ আগস্ট বুধবার সকাল ১০ টায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় ৩শত টাকা মজুরি দিতে হবে, নইলে রুটি রুজির সংগ্রাম চলছে চলবেই এই শ্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মোঃ বেলাল মিয়ার সঞ্চলনায় সংগঠনের সভাপতি সবুধ কর্মিক এর সভাপতিত্বে। বক্তব্য রাখেন মোঃ শুক্রর আলী, অনজনা কর্মিক অমিতা কর্মিক, মোঃ পলাশ কর্মকার, মায়া বিকমন, সাইফুল আহমদ, মনিরাম উরাং, হাবিবুর রহমান, জসিম মিয়া, বাশিরাম উরাং প্রমুখ। তাহারা বলেন আমরা ১২০ টাকা মজুরি পেয়ে চাল আনলে ঢাল আনতে পারিনি অন বস্ত্র ঔষধ ছেলে মেয়ের পড়ালেখা। তারা বলেন বর্তমানে আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজে যাচ্ছে। তাই আমাদেরও টাকার প্রয়োজন আছে।









