আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতাবাদ সমাবেশ

তারিখ: ১২/০৮/২০২২ইং
প্রেস বিজ্ঞপ্তি
জ্বালানী তেল সহ সকল পন্যের মূল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি অসহনীয় লোডশেডিং এবং ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে
মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতাবাদ সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার জেলা শাখা’র আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১২ আগষ্ট ২০২২ খ্রিঃ শুক্রবার বিকাল ০৪.০০ ঘটিকায় জ্বালানী তেল সহ সকল পন্যের মূল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি অসহনীয় লোডশেডিং এবং ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতাবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের চাঁদনীঘাট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের মৌলভীবাজার চৌমুহনায় প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ সম্পাদক সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মুহিতুর রহমান হেলাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান (ভিপি মিজান), অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলার সভাপতি সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, জেলা যুবদল নেতা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ নিশাত, সদর উপজেলা বিএনপির সদস্য আব্দুস ছালাম, জেলা যুবদল নেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, যুবদল নেতা সৈয়দ তানভীর আলী, জেলা যুবদলের সদস্য নাজমুল হোসেন মামুন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব মিজানুর রহমান বলেন, অবৈধ সরকারের মন্ত্রী এমপি এবং নেতাকর্মীদের নজিরবিহিন দুর্ণীতি ও লোটপাটের কারনে দেশের অর্থনীতি আজ ভেঙ্গে পড়েছে, ব্যাংকের রিজার্ভ কমে গেছে। জ্বালানী তেল গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও অসহনীয় লোডশেডিং এর কারনে আজ দেশের মানুষ অসীম দূর্ভোগের স্বীকার। অবৈধ সরকারের মন্ত্রী এমপি ও দলীয় নেতাকমীদের দুর্ণীতি ও লুটপাটের কারনে দেশ আজ দেউলিয়া হয়ে যাচ্ছে। এইসব অন্যায়কে ঢাকতে ভোলায় শান্তিপূর্ণ মিছিলে অবৈধ সরকারের নির্দেশে পুলিশ গুলি করে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যা করে। আমরা মৌলভীবাজার জেলা বিএনপি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের জনগনকে সংগে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুব শিঘ্রই দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব ইনশা আল্লাহ।