আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

গোয়াইনঘাটে আইকন ফাউন্ডেশনের ঘর উদ্বোধন ★

আবু তালহা তোফায়েল :: গোয়াইনঘাটে আকস্মিক বন্যায় বিধ্বস্ত ঘর পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে আইকন ফাউন্ডেশন বাংলাদেশ।

১২ আগস্ট (শুক্রবার) বাদ জুমা গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের নিয়াগুল গ্রামে একটি বিধ্বস্ত ঘরের নির্মাণ কাজ শেষ হলে মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, আনুমানিক একলক্ষ বিশ হাজার টাকা ব্যায়ে এই ঘর নির্মাণ করা হয়। আজ এই ঘরের উদ্বোধন করলাম। আরও ১৫টি ঘর তালিকাভুক্ত আছে, আমরা খুব শীঘ্রই সে ঘরগুলো মেরামতের জন্য টিনসহ সরঞ্জামাদি পৌঁছে দেব।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সাংবাদিক আবু তালহা তোফায়েল, মাওলানা সিফাত উল্লাহ, মাওলানা শামীম আহমদ, প্রমুখ