আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

       নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান এবং জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি”

                 নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান এবং জরিমানা

১৪ আগস্ট ২০২২ খ্রি.

     জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ ফোর্স ও র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ রবিবার (১৪ আগস্ট ২০২২) মৌলভীবাজার কুদরত উল্ল্যা রোড, পশ্চিমবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অতিরিক্ত দামে ডিম বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত মেসার্স পদ্মাবতি ডিম সেন্টারকে ৫ হাজার টাকা, মেসার্স কামরুল ষ্টোরকে ২ হাজার টাকা, কুদরত উল্ল্যা রোডে অবস্থিত ভাই ভাই ডিম আড়ৎকে ৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।           

          জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকের অভিযানে ডিম এবং মুরগি ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং ন্যায্য দামে উক্ত পণ্যগুলো বিক্রয় করার  জন্য নির্দেশনা দেওয়া হয়। আজকের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।