জাফর ইকবালঃমৌলভীবাজার জুড়ি উপজেলার চালবন গ্রামে পাষান স্বামী নীল কমল বৈদ্য(৬০) এর অমানুষিক নির্যাতনের যন্ত্রনায় ছটপট করছেন স্ত্রী জয়ন্তি বৈদ্য(৫০)। অভিযোগে জানাযায়,রবিবার(৭ আগষ্ট) স্বামী নীল কমল বৈদ্য ও তার পরিবারের লোকেরা জয়ন্তি বর্ধনকে কয়েক দফায় মারধোর করে মুমূর্ষ অবস্থায় বাড়িতে ফেলে রাখে। খবর পেয়ে তার ভাই ধরনী বর্ধন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে জয়ন্তি বর্ধন নির্যাতনের ক্ষত নিয়ে যন্ত্রনায় ছটফট করছেন। এব্যাপারে নীল কমল বৈদে্যর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ করেননি।









