আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম সাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। গত ১৫ আগষ্ট সোমবার সকালে উপজেলা প্রশসন ও আওয়ামীলীগ পৃথক পৃথক কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করেন। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারিভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ও আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনকরা হয়। এছাড়া শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-এর ম্যুরালে উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, হাসপাতাল শিক্ষা প্রতিষ্টানসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুস্তস্তবকঅর্পন করেন। বেলা ১১টায় উপজেলা চত্বরে একটি ফলদ গাছের চারা রোপন শেষে উপজেলা পরিষদসভাকক্ষে এক শোকসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বেপ্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুলইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, কৃষি অফিসারমিঠু চন্দ্র অধিকারি, ওসি রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান,ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবুসহ নেতৃবর্গ। পরে প্রতিবন্দীদের মাঝে হুইল চেয়ার, অসহায়নারীদের সেলাই মেশিন ও সাতজন জটিল রোগে আক্রান্ত রোগিকে আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়। বাদজোহর মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাদ করা হয়। এছাড়া বেলা ১২ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাবেক কমান্ডার আব্দুল হামিদের সভাপতিত্বে ও বিকেলে বাসস্ট্যান্ড চত্বরে আওয়ামীলীগের উদ্যোগে শোক র‍্যালি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যড, কুদরত-ই-এলাহি কাজল, সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম প্রমুখ।