আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদোগে অসহায় দুস্থ প্রতিবন্দি মানুষের মধ্যে চেক বিতরন

মৌলভীবাজার প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ২১-২২অর্থ বছরের প্রশাসকের প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় দরিদ্র দুস্থ প্রতিবন্দি বিভিন্ন জঠিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়েছে

গতকাল (১৭ আগষ্ট) বুধবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন এ আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ফযছল মাহমুদ ফুয়াদ এর পরিচালনায় চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জাহিদ আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহিনা আক্তার,সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুকান্ত সাহা,মীর রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হানিফ হাওলাদার,জেসমিন বেগম,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।

পরে প্রধান অতিথি উপকারভোগীদের মধ্যে চেক বিতরন করেন। ২১-২২অর্থ বছরের প্রশাসকের প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে ৫২ জনের মধ্যে ৪ লক্ষ এবং এক ক্ষতিগ্রস্থ সাংবাদিককে চিকিতসা জন্য ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।