আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে অবৈধ ভাবে বালু উত্তোলন ঃ এসব অর্থলোভীদের খুটির জোর কোথায় ?


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ শ্রীমঙ্গলে দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে মেশিন লাগিয়ে বালু উত্তোলন করছে উপজেলার অলিপুর গ্রামের অমর আলীর পুত্র হান্নান মিয়া, মায়া মিয়ার পুত্র হায়দর মিয়া ও সুমন মিয়াগংরা। বিশেষ করে এ চক্রটি বালু উত্তোলন এর জন্য রাতে অথবা সরকারী বন্ধের দিন টার্গেট করে। অসংখ্য শ্রমিক কাজে লাগিয়ে নদীর একাধিক স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ট্রাক ভর্তি করে অন্যত্র সরিয়ে নেয়। সর্বত্র প্রশাসন ও আইনকে অমান্য করছে। এ যেন একই রাজ্যে ভিন্ন রাজা। দেশের প্রচলিত আইন-আদালত যেন তাদের কাছে কিছুই না। প্রশাসন এর পক্ষ থেকে এসব চক্রকে একাধিকবার অর্থদন্ড প্রদান ও জব্দকৃত মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে আদায় করা হলেও কিছুদিন পর পর ফের অবৈধ ভাবে বালু উত্তোলন শুরু হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে, এসব অর্থলোভীদের খুটির জোর কোথায় ?। এসব কি বন্ধ হবেনা। সর্বশেষ গত ১৫ আগস্ট সরেজমিন দেখা গেছে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে সরকারী বন্ধ থাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করছে এ চক্রটি। এ সংবাদ পরিবেশন পর্যন্ত বালু উত্তোলন অব্যাহত রয়েছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি অফিস সুত্র জানায়- অভিযানে অর্থদন্ড প্রদান ও জব্দকৃত মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে তা আদায় করা হলেও কোনভাবেই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছেনা। তাদের বিরুদ্ধে পুনরায় অভিযান করা হবে।