‘
মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ নারীদেহের ঘ্রাণ আর অবয়ব মুখস্থ করাই যেন তার সহজাত প্রবৃত্তি। যৌন আকাঙ্খায় এতটাই কাতর যে, খানিকটা নির্জনতা পেলে হামলে পরে খোলা আকাশের নিচেও। হোক অল্প বয়েসী কিশোরী, মধ্য বয়সের নারী অথবা কলেজ পড়ুয়া তরুণী। দেহের বৈভব যারই আছে টার্গেট করে তাকেই। যৌনক্ষুধায় ক্ষুধার্থ। সম্পর্কের আড়ালে চলে ব্যাকমেইলিং। এ কাজে সে খুবই পরিপক্ক। বিকৃত রুচির এ ব্যক্তির নাম রাকিবুল ইসলাম নানু (৪৫)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার বেকামুড়া গ্রামের মৃতঃ রহমত উল্লা‘র পুত্র। সর্বশেষ তার ভুক্তভোগী স্ত্রী ২ সন্তানের জননী মোছা ঃ রেহেনা আক্তার এর দায়েরকৃত মামলায় গত ১০ আগষ্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার এসআই সাজ্জাদ সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ বেকামুড়া, কর্মসিটা (মিলন মিয়ার সদ্য তালাকপ্রাপ্ত স্ত্রী, রেছকনা বেগম ভাড়া বাসা) এর মোবারক মিয়ার বাসা থেকে অস্বাভাবিক অবস্থায় রাকিবুল ইসলাম নানুকে গ্রেফতার করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এ সংবাদ পরিবেশন পর্যন্ত রাকিব ও তার অনুসারীরা বিষয়টি সমাধানের উদ্যোগ গ্রহন করছেন। এ ব্যপারে জানতে চাইলে ভুক্তভোগী নারী মোছা ঃ রেহেনা আক্তার বলেন- ও ‘প্রফেশনাল’ নারী শিকারী। মিলন মিয়ার সদ্য তালাকপ্রাপ্ত স্ত্রী রেছকনা বেগমকে কন্যা হিসাবে সম্ভোধন করতো। কিন্তু (বাপ- মেয়ে) অন্তরালে গোপনে অবৈধ কাজে লিপ্ত হতো। সেই অবৈধ সর্ম্পকের সুত্র ধরে মিলন তাকে তালাক প্রদান করে। তিনি আরো জানান- রাকিবুল ইসলাম নানু ও তিনি দীর্ঘদিন ওমানের আল সুয়েক এলাকায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বপরিবারে বসবাস করেন। সেখানে তিনি সেলাই কাজ করতেন। তার জীবনের অর্জিত প্রায় অর্ধ কোটি টাকা রাকিবুল আত্নসাৎ করেছে। বর্তমানে ২ সন্তান নিয়ে দেশে মানবেতর জীবন-যাপন করছেন। নারীর নেশায় তাকে পাগল করে দিয়েছে। ওমানে নারী কেলেংকারীর ঘঠনায় দীর্ঘদিন কারাগারে বন্দি ছিলেন। প্রতিবাদ করলে নেমে আসতো অমানুষিক নির্যাতন। তিনি আরো জানান- তার সহযোগী হিসাবে কাজ করতেন ভাসুর সিতার মিয়া, তরাজুল ইসলাম, দেলোয়ার, মুন্না ও মুকিদ মিয়া। তিনি নারীদের শিকারের ব্যাপারে রীতিমত ‘প্রফেশনাল’। যৌন শিকারের নানা ছলা-কলা আর কৌশল নখদর্পনে। স্বর্বস্ব লুটে নেওয়াই মূল লক্ষ্য।









