আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে মাটিচাপা পড়ে চার নারী চা শ্রমিকের মৃত্যু ও জীবিত উদ্ধার এক শিশু

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছাড়া চা বাগানের পাশের টিলা থেকে ঘর সংস্কারের জন্য টিলার  মাটি সংগ্রহ করতে গিয়ে মাটিচাপা পড়ে চার নারী চা শ্রমিকের মৃত্যু ও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯শে আগস্ট) সকালে উপজেলার এই ঘটনা ঘটে।
এ বিষয়ে আলাপ করলে কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা এই চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং মারা যাওয়া চার নারীই চা শ্রমিক ছিলেন বলে নিশ্চিত করেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, সকালে চা বাগানের কয়েকজন নারী শ্রমিক ঘর সংস্কারের জন্য টিলা থেকে মাটি সংগ্রহ করছিলেন। এ সময় টিলা ধসে মাটি চাপা পড়েন পাঁচজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চারজনকে মৃত ঘোষণা কেরন চিকিৎসকরা। সেখান থেকে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। জায়গাটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চা বাগান মালিক কর্তৃপক্ষকে কাঁটাতারের বেড়া দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আর টিলার উপর যেসব পরিবার রয়েছে তাদের সরিয়ে নিয়ে পুনর্বাসন করতে বলা হয়েছে।