আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আবনিটেন ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ম্যাগাজিন অনুষ্ঠান


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মহাবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমি ও আবনিটেন ক্লাব এর আয়োজনে মাধবপুর ইউনিয়নের শিববাজারে ঐতিহ্যবাহী জোড়ামণ্ডপে প্রতি বছরের ধারাবাহিকতায় গত শুক্রবার (১৯ আগষ্ট) রাত ৮টায় এক আলোচনা সভা ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “পাঞ্চজন্য” অনুষ্ঠিত হয়। আনবিটেন ক্লাব সভাপতি শিক্ষক রানা রঞ্জন সিংহের সভাপতিত্বে ও সজিব সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাধবপুর ইউপি চেয়ারম্যান মো: আসিদ আলী। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ, মণিপুরি ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রবাস চন্দ্র সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনবিটেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নির্মল এস পলাশ, আনবিটেন ক্লাবের সাধারণ সম্পাদক সুরজিৎ সিংহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মণিপুরি শিশু শিল্পীদের পরিবেশনায় সমবেত গীতা পারায়ণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে আনবিটেন ক্লাবের মণিপুরি শিল্পীদের অংশগ্রহণে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “পাঞ্চজন্য” অনুষ্ঠিত হয়। এতে নৃত্য, গান, শ্রীকৃষ্ণের আবির্ভাব নাটক প্রদর্শন করা হয়। গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক লোকজন অনুষ্ঠান উপভোগ করেন।