আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে চাউলের বাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান

প্রেস বিজ্ঞপ্তি”

                               মৌলভীবাজারে  চাউলের বাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান

২২ আগস্ট ২০২২ খ্রি.

     জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ সোমবার (২২ আগস্ট ২০২২) মৌলভীবাজারের সদর উপজেলার পশ্চিমবাজার, কুদরত উল্ল্যা রোডসহ বিভিন্ন জায়গায় চাউলের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ও নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে পাকা ভাউচার সংরক্ষন না করা, বিক্রয় ভাউচার না দেওয়া, প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য পণ্য বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত মেসার্স হায়দার এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মনির উদ্দিন চাউলের আড়ৎকে ৩ হাজার টাকা, কুদরত উল্ল্যা রোডে অবস্থিত মেসার্স ঈসা ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। ঊল্লেখ্য, জরিমানাকৃত তিনটি প্রতিষ্ঠানই চাউলের পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান।          

          জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকের অভিযানে চাউলের পাইকারি ব্যবসায়ীদের পাকা ক্রয় ভাউচার এবং বিক্রয় ভাউচার সংরক্ষণ করা নির্দেশনা দেওয়া হয়। আজকের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও আগামী ২৩/০৮/২০২২ খ্রি: তারিখে সকাল ১১ টায় পশ্চিমবাজারের চাউলের পাইকারি ব্যবসায়ীদের তাদের প্রতিষ্ঠানের সকল কাগজপত্র নিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে  উপস্থিত থাকতে বলা হয়।