আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রাজনগর উপজেলায় সরকারী জমির উপরের রাস্থা কেটে ছোট করার অভিযোগঃ সাত পরিবারের চলাচলে বিঘ্ন


রাজনগর প্রতিনিধি জাফর ইকবালঃ রাজনগর উপজেলার বকশীকোনা গ্রামে সরকারী জমির উপর দিয়ে চলাচলের রাস্তা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বছরের পর বছর রাস্তাটি ছোট  করে ফেলায় সাত পরিবারসহ আশপাশের বাড়ির মানুষ  চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গত ৭ আগষ্ট এলাকার প্রভাবশালী শফিক খান রাস্তাটির একাংশের বেশ জমি কেটে ফেলে। এব্যাপারে ভোক্তভূগী সমছু মিয়া রাজনগর থানায় একটি অভিযোগ  দায়ের করেছেন। রাজনগর থানা পুলিশ বিষয়টি তদন্ত করলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি। অভিযোগে জানা যায়, ৮ নং মনসুরনগর ইউনিয়নের বকশীকোনা গ্রামের ভূমিহীন মৃত ছুরতুন নেচ্ছা বকশীকোনা মৌজার জেএল নং-১১৭,খতিয়ান-১/১ দাগ নং-৩১৯,আর এস দাগ নং-৩৯২ মৌলভীবাজার জেলা প্রশাসকের নিকট থেকে বন্দোবস্তো গ্রহন করে বসবাস করতে থাকেন। বাড়ী থেকে বাহির হওয়ার জন্য ৭ফুট চড়া একটি রাজ আইল ছিল। কিন্তু জেলা প্রশাসকের ১/১খতিয়ানের বন্দোবস্তকৃত পাশের জমির মালিকরা প্রতিবছর রাজ আইলটি কেটে ছোট করে ফেলায় বর্তমানে ৩ফুট প্রায় হয়ে গেছে। গত ৭ আগষ্ট প্রভাবশালী শফিক খান রাজ আইলটির অনেকাংশ কেটে ফেলে। যার কারনে ৭ পরিবারের ৬০/৬৫ জন লোক চলাফেরার জন্য সমস্যা সৃষ্টি হয়। স্কুল কলেজে, মাদ্রাসা মসজিদে যাতাযাতকারী কোমল মতি শিশু কিশোরদের চলাচলে মারাত্নক সমস্যায় পড়েছে। এছাড়া সাত পরিবারের যাতাযাত ছাড়াও আশপাশের বাড়ির লোকজন গরু বাছুর, কৃষি যন্ত্রপাতি নিয়ে চলাচলের জন্য মারাত্নক সমস্যায় পড়েছেন। এখানে একটি কবর স্থানের জায়গা রয়েছে। এই ৩ ফুট প্রায় রাস্থা দিয়ে লাশ বহন করে নিয়ে কবর স্থানে যাওয়া খুব কষ্ট সাধ্য হয়ে পড়ে। উল্লেখ্য মৃত ছুরতুন নেছার বন্দোবস্তকৃত জমির বসবাসকারী নাতি আলী হায়দার এলাকার সাত পরিবার চলাচলের জন্য সকলের পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের নিকট জেলা পরিষদের চেয়ারম্যান ও ৮নং মনসুর নগর ইউনিয়নের চেয়ারম্যানের সুপারিশ নিয়ে একটি আবেদন করেছেন। আবেদনটি মনসুরনগর তপশীল অফিসে তদন্তাধিন আছে। এলাকায় বসবাসকারী মানুষ জেলা প্রশাসকের নিকট দাবী জানাচ্ছেন তাদের চলাচলের জন্য রাস্তাটি প্রস্থ করার অনুমতি দেওয়া হউক।