আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আশুলিয়ায় ৬ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় অবৈধভাবে বাসাবাড়িতে নেয়া প্রায় ৬ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি। এ সময় অবৈধ গ্যাস সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজার খুলে জব্দ করা হয়।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার গোরাটের ডেবনিয়ার গার্মেন্টস এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, তিতাসের মেইন লাইন থেকে ঝুকিপূর্ণভাবে নিম্নমানের পাইপ ব্যবহার করে একটি চক্র বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার গোরাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধ সংযোগ নিতে ব্যবহৃত পাইপ ও রাইজার খুলে জব্দ করা হয়েছে।
আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানের সময় কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন, এছাড়াও তিতাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।