আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যদের ২দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২য় পর্যায় (জাইকা) এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও লাঘাটাছড়াছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যকরী পরিষদ ও ৪টি উপ কমিটির সদস্যদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার বিকেলে সমাপ্ত হয়েছে। গত মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার। লাঘাটাছড়াছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ হাবিবুর রহমান, সোসিওলজিষ্ট তাসলিম ফেরদৌস, মো: মাহবুবুর রহমান, জেন্ডার বিশেষজ্ঞ আইরিন সুলতানা, এলজিইডির কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার শহীদুর রহমান সিদ্দিক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিশ্বজিত রায়, উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার হোসনে আরা তালুকদার প্রমুখ। দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়।