বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৪ পিস এ্যাম্পল, ১৫ পিস ফেনসিডিলসহ মাদক সম্রাজী রহিমা বেগম শুটকি’কে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রহিমা বেগম শুটকি উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার নজরুল ইসলামের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে চা-বাগান মহল্লায় রহিমা বেগম শুটকি’র বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি করে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৪ পিস এ্যাম্পল ও ১৫ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।









