আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সাভারে ইয়াবাসহ দুই কারবারি আটক

ঢাকা সাভার প্রতিনিধিঃ
সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে  বিয়য়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ।
এরআগে মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাভারের আমিন বাজার এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের চিশতিয়া পাম্পের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- শেরপুর জেলার নকলা থানার রামপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে কাউসার (২৮) ও সাভারের আমিন বাজার বেগুনবাড়ী টেক এলাকার ইসমাইল হোসেনের ছেলে শরীফুল ইসলাম (২৪)। কাউসার সাভারের আমিন বাজার বেগুনবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।
এ ব্যাপারে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ  বলেন, গতকাল মধ্যরাতে সাভারের আমিনবাজার এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা-আরিচা মহসড়কের চিশতিয়া পাম্প এলাকায় কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয় করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ ২ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের নিকট তল্লাশী করে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  আটকরা র্দীঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ নেশা জাতীয় মাদক দ্রব্য বিক্রি করে আসছে।
তিনি জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।