আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহারে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাবেয়া সুলতানা ,  (বগুড়া) প্রতিনিধিঃ   বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের অন্তর্গত সান্তাহার-জয়পুরহাট আঞ্চলিক সড়কের ইসবপুর গ্রামের পাশে মোতালেব হোসেনের ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য সাত গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারি কে গতকাল রাত সাড়ে নয় ঘটিকার সময়  গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।   সান্তাহার ফাঁড়ি সূত্রে জানা গেছে, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন, সহকারী উপ-পরিদর্শক আজিমুল ইসলাম তাঁদের সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাত সাড়ে নয় ঘটিকার সময় মাদক বিরোধী অভিযান এবং গ্রেফতারী পরোয়ানা তামিল করার লক্ষ্যে দায়িত্ব পালন কালে হেরোইনসহ রিপন ও নজরুল নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের দেহ তল্লাশি করে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো সাত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারের বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনা ও গ্রেফতারী পরোয়ানা তামিল করার লক্ষ্যে গতকাল রাতে দায়িত্ব পালন কালে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে আসামি রিপন ও নজরুলকে নেশা জাতীয় মাদকদ্রব্য সাত গ্রাম হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি শ্রী রিপন দেবনাথ (২৬) জয়পুর হাট জেলার আক্কেল পুর থানার গনিপুর গ্রামের শ্রী রমনি দেবনাথের ছেলে এবং নজরুল মন্ডল (৪২) একই গ্রামের রিয়াজ মন্ডলের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, উক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে আদমদিঘী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে রবিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।