আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে আজ থেকে ফ্রি হার্ট ক্যাম্পের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল স্থাপনের কার্যক্রম

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী কাল মঙ্গলবার (৩০ আগষ্ট) ফ্রি হার্ট ক্যাম্পের মাধ্যমে শুরু হতে যাচ্ছে হার্ট ফাউন্ডেশনের হাসপাতাল স্থাপনের কার্যক্রম। রবিবার দুপুরে (২৮ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হলে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান শ্রীমঙ্গলে হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা: হরিপদ রায়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের শাখা গঠনের লক্ষ্যে এরআগে গঠন করা হয়েছে হার্ট ফাউন্ডেশন শ্রীমঙ্গলের এপিলিয়েটেড কমিটি। এর আগে হাসপাতাল স্থাপন কার্যক্রম শুরু করার পূর্বে আয়োজন করা হয়েছে প্রতি মাসে একটি ফ্রি হার্ট ক্যাম্প।
এ সময় ডা: হরিপদ রায় বলেন, আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভার মহসীন অডিটরিয়ামে হৃদ রোগের ১২০ জন্য রোগী কে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দিবেন ।
তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে উপস্থিত থাকবেন ঢাকা স্পেসালাইজড হাসপাতলের হৃদরোগ বিশেষজ্ঞ ডা: ফৌজিয়া খান, হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: মোহাম্মদ আলী ভূইয়া জয় ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা: সুলতান আহমদ।

শ্রীমঙ্গলে হার্ট ফাউন্ডেশনের সহ সভাপতি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, এর জন্য আগে থেকেই ১০০ টাকা ফি নিয়ে রেজিষ্টেশন করা হচ্ছে। ইতিমধ্যে তারা বেশ প্রায় ৬০ জন রোগী রেজিষ্টেশন করেছেন। তিনি জানান, প্রথম হার্ট ক্যাম্পটি শোকের মাস উপলক্ষে করা হচ্ছে।
শ্রীমঙ্গলে হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের শ্রীমঙ্গলে হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা: হরিপদ রায় সাংগঠনিক সম্পাদক দেবব্রত দত্ত হাবুল, ডা: মামুন, হার্ট ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্টসহ শ্রীমঙ্গল ও মৌলভীাজার জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।