আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবীহিন লোডশেডিং, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি

তারিখ: ২৯/০৮/২০২২ইং
প্রেস বিজ্ঞপ্তি
জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবীহিন লোডশেডিং, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে
মৌলভীবাজার পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার পৌরসভা ১, ২, ৩, ৪ ও ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ২৯ আগষ্ট ২০২২ খ্রিঃ সোমবার দুপুর ১২.০০ ঘটিকায় জ্বালানী তেল সহ নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে মৌলভীবাজার প্রেস ক্লাব মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও মৌলভীবাজার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব ইজদানী ইমরান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর বিএনপি’র সাবেক সভাপতি এম এ হক, মৌলভীবাজার পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড বিএনপি প্রবীন নেতা লিয়াকত আলী, আব্দুর রহিম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুনেদ আহমেদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রশিদ আমিন, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সফিক, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাছুম আহমেদ, প্রতিবাদ সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলটি শহরের প্রেসক্লাব মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের ওয়েষ্টার্ণ প্লাজার সামনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে একাত্ততা প্রকাশ করে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা বিএনপির সহ সভাপতি এম এ মুকিত, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলার সভাপতি সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা যুবদল নেতা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ নিশাত, জেলা যুবদল নেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান শাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন প্রমুখ।