আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে হামলা ঃ আটক-২


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের শ্রীনাথপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন চৌধুরী (৭৫) ও তার স্ত্রী আলেয়া বেগম চৌধুরী (৫২) কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করার ঘটনায় পৃথক পৃথক অভিযানে এজাহার নামীয় ২নং আসামী রাহিব আহমদকে সিলেট মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে সুবিধ বাজার এলাকা থেকে এবং কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই উজ্জল সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে ৩নং আসামী‘ আলমাছ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন সুলতানার নিজ বাড়ী থেকে আটক করা হয়। আটক ২জনকে গত ২৯ আগস্ট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। জানা গেছে- পূর্ব বিরোধের জের ধরে গত ৪ আগস্ট রাত অনুমান ৩ঘটিকায় ঘরের গ্রীল ভেঙ্গে হামলাকারীরা প্রবেশ করে ঘুমের মধ্যে হাত,পা ও মুখ বেঁধে ফেলে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো দা, চাকু, লোহার রড, দিয়ে মাথা, পা ও হাত লক্ষ্য করে এলোপাতারী কুপাতে থাকে। এ সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকজন আগাইয়া আসলে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে একই এলাকার মৃতঃ জামাল উদ্দিন চৌধুরী এর পুত্র তানিম আহমদ (৩২), রাহিব আহমদ (২২), পারভীন সুলতানা (৫০)সহ অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে কমলগঞ্জ থানায় মামলা ( নং- ০৩, তারিখ ঃ ০৬/০৮/২০২২ইং) দায়ের করেন।