আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

গোলাপগঞ্জে ১২৫০ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

সিলেট জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদার এর তত্ত্বাবধানে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে থানা এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৯ আগস্ট রাত অনুমান ১০.১০ ঘটিকায় থানা পুলিশের একটি টিম রনকেলী উত্তর গ্রামের জৈনক রফিকুল ইলামের বসত ঘরে অভিযান পরিচালনা করে। রফিকুলের ঘর তল্লাশী করে ১২৪০ পিছ এবং ঘরে থাকা অপর যুবক ফাহিম আহমেদের দেহ তল্লাশি করে ১০ পিছসহ মোট ১২৫০ পিছ ইয়াবা উদ্ধারপূর্বক তাদেরকে আটক করা হয়। রফিকুল ইসলাম (৩৩) রনকেলী উত্তর গ্রামের রকলিছ আলীর ছেলে এবং ফাহিম আহমেদ (২৯) মৌলভীবাজার জেলার বড়লেখা থানার লগাটি গ্রামের আব্দুল মন্নান ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে সিলেট জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে।